• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক সালমান শাহ হত্যার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান পোরশায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া সিলেটে এনা-শ্যামলী-ইউনিক পরিবহণের বাসের ত্রিমুখী সংঘর্ষ; নিহত ২, আহত ১৫ বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালো না ভারত অধিনায়ক 

ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচন : নিখোঁজ প্রার্থীকে খুঁজতে ইসির তদন্ত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনা ইসির নজরে এসেছে। নিখোঁজ এ প্রার্থীর সন্ধান ও সত্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ইসি রাশেদা সুলতানা।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর নিখোঁজের সংবাদ দেখেছি। এটি নিয়ে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। আসলে কি ঘটেছে সেটি জানার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার নিকট চিঠি পাঠানো হয়েছে।

তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আগামী নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করতে চাই। তবে সিসি ক্যামেরার বিষয়টি দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে।
তিনি আরও বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার হলে নির্বাচন কমিশন এবং ভোটার সবার জন্যেই ভালো হয়। আমরা চাই সিসি ক্যামেরা ব্যবহার করতে। তবে এটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে ইসি রাশেদা সুলতানা বলেন, ঠিক কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে এটা এখনো বলা যাচ্ছে না। কতটি ইভিএম ভালো আছে সেটি দেখতে হবে। তবে ৫০ থেকে ৭০টি আসনে ইভিএম ব্যবহার করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ