• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিশ্ব ইজতেমা কখন, যা জানালেন ধর্ম উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী বছর তাবলিগ জামাতের দুইপক্ষের আয়োজনে বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের বিবদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

দুইপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ