• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

বিএনপির ১২ নেতাকর্মীর কারাদণ্ড

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

২০১৮ সালের রাজধানীর কোতোয়ালি থানার নাশকতার একটি মামলায় বিএনপির ১২ নেতাকর্মীর তিন বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেকের ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজী ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজী মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান।

২০১৮ সালের সেপ্টেম্বরে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। এরপর পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ