• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

বাঘায় জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
Exif_JPEG_420

রাজশাহীর বাঘায় চাকুরি জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচী পালন করেন। বুধবার (১৫ মার্চ ) সকাল ১০ টায় প্রথম ক্লাশ থেকে তৃতীয় ক্লাশ পর্যন্ত ২ ঘন্টা ৩৫ মিনিট পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হচ্ছে। কিন্তু সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য রয়েছে। তাই কেন্দ্রয় কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়েছে।

বাঘা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেওয়ান বলেন, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে কোন কর্মসুচি আসলে সেটাও একযোগে পালন করা হবে। কর্মবিরতির কারণে প্রথম ক্লাশের ৫৫ মিনিট ও পরবর্তী ৫০ মিনিট করে ২টা ক্লাশ নেওয়া হয়নি । ছাত্র-ছাত্রীদের উপস্থিতি স্বাক্ষর নিয়ে কর্ম বিরতি পালন করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান বলেন, কর্মসুচির বিষয়ে আমাকেও অবগত করা হয় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ