• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

বাগমারায় জমি রেজিস্ট্রি নিয়ে বৃদ্ধা মাকে ৩ দিন ঘরে তালাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক : / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহী বাগমারায় জমি রেজিস্ট্রি করে নিয়ে বৃদ্ধা মাকে ৩ দিন ঘরে তালাবদ্ধ করে ছেলেরা। প্রতারণার মাধ্যমে জমি রেজিস্ট্রি নিয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে তিন দিন ধরে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে তার দুই ছেলে। পরে থানায় অভিযোগের পর পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোববার ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

থানার ওসি আমিনুল ইসলাম জানান, জমি রেজিস্ট্রি করে নেওয়ার বিষয়টি প্রকাশ হয়ে যেতে পারে- এ কারণেই ওই বৃদ্ধাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। ঘটনাটি জানার পর বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গণিপুর গ্রামের সাধন প্রামাণিক প্রায় ২০ বছর আগে এক স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। সম্প্রতি সাধন প্রামানিকের স্ত্রী আজিমুন বেওয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। ওই বৃদ্ধাকে তার বড় ছেলে মৃত আবু বকর প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিক (নাতি) দেখাশোনা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত বুধবার থেকে বৃদ্ধা আজিমুন বেওয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এরপর প্রতিবেশীরা জানতে পারেন, ওই বৃদ্ধার কাছ থেকে তার ছোট দুই ছেলে আব্দুস সাত্তার ও আয়েন উদ্দিন প্রতারণার মাধ্যমে সব জমি রেজিস্ট্রি করে নিয়ে তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছে। এ ঘটনায় নাতি বাচ্চু প্রামানিক বাদী হয়ে আব্দুস সাত্তার ও আয়েন উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেন।এরপর পুলিশ ব্যবস্থা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ