• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

‘বর্তমান সরকার ও তাদের মদদদাতাদের সঙ্গে কোনো আপোষ নেই’

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার ও তাদের মদদদাতাদের সঙ্গে কোনো আপোষ নেই। এই সরকারের সঙ্গে কোনো আপোষ নেই। আর যারা এই সরকারকে মদদ দিচ্ছে তাদের সঙ্গেও কোনো আপোষ করব না। সেটা চীন, আমেরিকা, রাশিয়া, ভারত যেই হোক না কেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ‘গণতন্ত্র, মানবাধিকার ও ভোটের অধিকার চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শুনেছি আমেরিকার কর্মকর্তারা নাকি সরকারের সঙ্গে কথা বলেছে, মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য। এরকম শুনলে তো ভালোই লাগে। আমাদের যুগপৎ আন্দোলন চলছে, চলবে। যখন সবাই মিলে রাজপথে নামবে, তখন এই সরকার যেতে বাধ্য হবে।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, আমরা যে আন্দোলন করেছি তাতে কখনও ভাটার টান পড়েনি। বিএনপি যদি এখন একটা সমাবেশের ডাক দেয় তাহলে এখনও পল্টনের এক মাথা থেকে আরেক মাথা দেখা যাবে না। আমরা তো বলছি না আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে বসাবো। আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়া হোক। এটা খুবই ন্যায্য একটা দাবি।

নিজেদের আন্দোলন প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আওয়ামী লীগ মনে করে ভোট হয়ে গেলেই শেষ। এখন সেখানে কত পার্সেন্ট ভোট পড়েছে, কত মানুষ ভোট দিয়েছে, সেটা তারা বলে না। তারা মঞ্চ সাজিয়েছে, তাতেই শেষ। ৭ জানুয়ারিতে কী কোনো ভোট হয়েছে? সেটা ভোটই হয়নি। সেখানে এক শতাংশ ভোট পড়েছে নাকি পাঁচ শতাংশ ভোট হয়েছে সেটা তারা দেখে না। এই নির্বাচনে এই সরকারের কোনো প্রাপ্তি নেই। তারা কেবল ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে।

মান্না আরও বলেন, গত ২৮ অক্টোবরে যেটা হয়েছে সেটাই সরকারের করা ছিল। সরকার তাদের রক্ষা করার জন্য যা করার দরকার ছিল সেটাই করেছে। কারণ, তারা জানতো যদি এই সমাবেশ ঠিকভাবে হয়ে যায় তাহলে এই সরকার আর টিকে থাকতে পারবে না।

জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আলোচনা সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ