• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

বগুড়ায় ৪৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বগুড়া প্রতিবেদকঃ / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বগুড়ায় ৪৩ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম (৪৫) নাম এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। বুধবার রাত ৯টায় শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি ট্রাকে গাঁজার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের চারমাথা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ মহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহিদুল মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত বলে দাবি করেছেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ