• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, প্রবাসীর বিরুদ্ধে মামলা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহিরুল কবির চৌধুরি মামলাটি আমলে নিয়ে কক্সবাজারের সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রবাসী আবুল মনসুর কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সিকদারপাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে। মামলার বাদী হাসনাতুর রহমান একই উপজেলার মাতামুহুরি থানার যুবলীগ নেতা।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ৫ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Mansur Mansur ( মনসুর মনসুর)’ নামে আইডি থেকে ‘আন ইলেক্টেড প্রাইম মিনিস্টার’ শিরোনামে `কিলার হাসিনা’ ‘নো ইলেকশন আন্ডার ডিটেক্টর হাসিনা’ ‘ফ্যাসিস্ট হাসিনা’ এবং ‘ডেমোক্রেসি ইন বাংলাদেশ স্টপ জুডিশিয়াল কিলিং’ ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে নানারকম সরকারবিরোধী বক্তব্য প্রচার করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন; যা বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বাদী হাসনাতুর রহমান জানান, আবুল মনসুরের এমন কর্মকাণ্ডে দেশের সব নাগরিকের ন্যায় আমি সংক্ষুব্ধ হয়েছি। আমি চাই তার দৃষ্টান্তমূলক সাজা হোক। যেন ভবিষ্যতে কেউ এসব কর্মকাণ্ড করতে সাহস না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ