• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

বিদ্যুতের দামের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমরা বলেছি এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করব। সেটাই এখন চলছে। প্রতি মাসেই আমরা এটা অল্প অল্প করে সমন্বয় করব।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেচ মৌসুমে তেমন লোডশেডিং থাকবে না বলে জানিয়ে নসরুল হামিদ বিপু বলেন, সেচের জন্য অনেক জায়গায় সারাদিন ধরে পাম্প চালান অনেকেই। আমরা একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এই সময়ের মধ্যে আপনারা সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করবেন। তবে কিছু কিছু জায়গায় এটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটা কোনো সমস্যা নয়, আমরা ঠিক করছি। সার্বিকভাবে পরিস্থিতি আরও ভালো থাকবে, বিশেষ করে আগামী মাস থেকে।

গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করেছি। আমাদের লক্ষ্য হলো এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারি, সেটারও ব্যবস্থা করছি। ভোলার গ্যাস পাইপ দিয়ে বরিশাল হয়ে জাতীয় গ্রীডে নিয়ে আসা হবে। এ গ্যাস আগামী এক-দুই মাসের মধ্যে দিতে পারব বলে আশা করছি।

এর আগে, গত ২৩ জানুয়ারি ভোলা নর্থ-২ কূপে গ্যাস পাওয়ার খবর জানা যায়। পাশাপাশি এই কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানানো হয়। ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ