• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

পাবনায় পিকআপের ধাক্কায় নিহত ২

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

পাবনা সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ডাক বিভাগের পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সমাসনারী মাদরাসার সামনে এঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সিএনজির যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ জন এবং আহত হোন তিন।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ