• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল শহীদ বুদ্ধিজীবী দিবস আজ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শিশুদের সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরেন্দ্র অঞ্চলে শত শত অরক্ষিত মৃত্যুকূপ, ঝুঁকিতে শিশুরা অনুমোদিত দরের চেয়ে কম টাকায় দলিল, সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতির দাবি গোদাগাড়ীতে প্রশাসনকে ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ  ময়মনসিংহে সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বলের পায়ের সফল অস্ত্রোপচার “পুঠিয়ায় ডাঃ মোহনের দ্বৈত বিসিএস সাফল্যে সংবর্ধনা”

পরীক্ষামূলক সংস্করণ হিসেবে নতুন বইগুলো দিয়েছি : শিক্ষামন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষা-কার্যক্রমে যেতে হলে অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আমরা এখনও সেই স্টেজের মধ্যেই আছি। গত বছর সারা দেশের ৬২টি মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এগুলো (এ বছরের দেওয়া নতুন বই) চালনা করেছি। সেখাকার অসাধারণ সাড়া পেয়েছি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। কিন্তু তারপরেও এবছর আমাদের সকল প্রতিষ্ঠানে (৩৩ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে) আমরা পরীক্ষামূলক সংস্করণ হিসেবে নতুন এই বইগুলো দিয়েছি।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপহার বিতরণ এবং ‘একুশ শতকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে এবং শিক্ষাবিদদের কাছ থেকে ফিডব্যাক নেব এবং সারা বছর এগুলোকে পরিমার্জন-পরিশীলন করবো। কাজেই এবার ষষ্ঠ, সপ্তম ও প্রথম শ্রেণিতে যে বইগুলো দেয়া হয়েছে সেই বইয়ে ভুল থাকতে পারে, বইগুলোতে যে বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সেখানে কারো কারো অস্বস্তি থাকতে পারে, আপত্তি থাকতে পারে। আপনারা সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা আগামী বছর সেগুলো সংশোধন করবো এবং বাকি ক্লাসের বইগুলো সেই আলোকে তৈরি করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ