• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

পরিশোধিত মূলধন বাড়াবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৪ জুন, ২০২৩

ঋণে জর্জরিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। কোম্পানিটির পর্ষদ করে পরিশোধিত মূলধন ১০ হাজার কোটি থেকে বাড়িয়ে ১৫ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির সর্বশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির সর্বশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে কোম্পানিটটি নতুন করে সরকারের ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকার ইক্যুইটিকে শেয়ার ইস্যু করতে চায় প্রতিষ্ঠানটি।

সূত্র জানায়, পর্ষদ সভায় দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি হচ্ছে প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন বৃদ্ধি। আরেকটি হচ্ছে সরকারের ইক্যুইটিকে শেয়ারে রূপান্তর করা।

২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা। এটাকে ১৫ হাজার কোটি টাকা টাকায় উন্নীত করা হবে। যা প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ১৩০০ কোটি অগ্রাধিকার শেয়ার, যার মূল্যমান টাকা ১৩ হাজার কোটি টাকা। ১০ টাকা ২০০ কোটি সাধারণ শেয়ার, যা মূল্যমান টাকা ২ হাজার কোটি টাকা। যা আসন্ন বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বম্মতিক্রমে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

দ্বিতীয় কোম্পানির সরকার কর্তৃক ইক্যুইটি হিসাবের অর্থের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারে সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার ইস্যু করা হবে। যার মূল্য হবে ৪০২ কোটি ১৬ লাখ টাকা।

এছাড়াও ১০ টাকা অভিহিত মূল্যের ৭৬৮ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩ টি প্রেফারেন্স শেয়ার অগ্রাধিকার শেয়ার যার মূল্য ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ ২৩০ টাকা।

অর্থাৎ সাধারণ ও প্রেফারেন্স শেয়ার মিলে ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকার সমপরিমাণের শেয়ার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন ক্রমে সরকারে বিদুৎ বিভাগের অনুকূলে ইস্যু করা হবে। তার জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন নির্ধারণ করেছে আগামী ২ সেপ্টেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ