• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

নির্বাচনের পর আওয়ামী লীগ আরও বেপরোয়া হয়েছে: ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

৭ জানুয়ারির নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মো. আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি করেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করেছে। ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, আখতারুজ্জামান মিয়া ও নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী লীগের মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা।

আইনের শাসন না থাকায় বিএনপি নেতাকর্মীরা ন্যায়বিচার বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান।

দুঃশাসন প্রলম্বিত করতেই রাষ্ট্র ও সমাজে ভীতি-আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে বলেন ফখরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ