• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাশকতার মামলায় ফখরুল-রিজভীর বিচার শুরু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীর পল্টন মডেল থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই মামলায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আট জনের বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত রোববার (৩ সেপ্টেম্বর) এ অভিযোগ গঠন করেন। আগামী ২০ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

২০১২ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে পল্টনের বিজয়নগর থেকে মাতুয়াইল যাওয়ার পথে ফখরুল ও রিজভীর নেতৃত্বে একদল বিএনপি নেতা-কর্মী আবর্জনা বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন বলে মামলার এজহারে বলা হয়। এ ঘটনায় ফখরুল, রিজভীসহ ২০ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৭ সালের ১৩ অক্টোবর ফখরুল, রিজভীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার বাকি আসামিরা হলেন- জামায়াতে ইসলামী দক্ষিণ সিটির সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ