• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক সালমান শাহ হত্যার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান পোরশায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া সিলেটে এনা-শ্যামলী-ইউনিক পরিবহণের বাসের ত্রিমুখী সংঘর্ষ; নিহত ২, আহত ১৫

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত ১, আহত ৭

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে পুরাতন ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত আহত নয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয় জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অপর তিন জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।

আহতদের মধ্যে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন- মো. হোসাইন (৫০), মো. হযরত আলী (৪০), শ্রী রবি দত্ত (৪২), মো. জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫) ও ৫০ বছরের অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তি।

এছাড়া শেখ হাসিনা বার্ণে চিকিৎসাধীন রয়েছেন জগদীশ সরকার (৬৫), শাজাহান (৪০) ও রেজাউল করিম (৫০)।

আগুনের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই ভবনে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আছে, এখন নির্বাপণের কাজ চলছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ সদরে একটি বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে সাতজন এসেছেন। এদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন। এছাড়া জরুরি বিভাগে আহত আরও ছয়জনের চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ