• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চান অভিনেত্রী মৌ

দেশের আওয়াজ ডেস্ক : / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ঢালিউডের লাস্যময়ী নায়িকা মৌ খান চলচ্চিত্রপাড়ায় বেশ জনপ্রিয় মুখ। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকের মনে বহু আগেই জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন মৌ। তবে এবার অভিনয় থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি এই নায়িকা নিজের ব্যবসায়-অফিস নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিছু দিন আগে যুক্ত হয়েছেন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে।

শুক্রবার (৫ ডিসেম্বর) মৌ খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে অভিনয় ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি লিখেছেন, ‘আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি আমি—এর জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।’

তার ভাষায়, ‘তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুলের (স.) সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’

তিনি আরও লিখেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো পরিচালকদের প্রতি অনুরোধ—দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসায়ের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।’

সবশেষে মৌ বলেন, ‘আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন- যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ