• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

নাটোরে আগুনে পুড়ে নারীর মৃত্যু

নাটোর প্রতিবেদকঃ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলী পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে ফিরোজার শয়নকক্ষে আগুন লাগে। পরিবারের সদস্যরা আগুন দেখে তাকে ডাকলেও তার ঘুম ভাঙাতে পারেননি। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কক্ষের ভেতরে থাকা ফিরোজাকে উদ্ধার করতে পারেননি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভালে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় ফিরোজাকে উদ্ধার করা হয়।

বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের ভেতরে থাকা ফিরোজাকে জীবিত উদ্ধার করা যায়নি। তিনি মানসিক রোগী ছিলেন। এজন্য আগুন পোহানোর অভ্যাস ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই আগুন থেকে এ ঘটনার উৎপত্তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ