• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

নওগাঁয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

নওগাঁ; / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

নওগাঁর পত্নীতলা উপজেলায় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মো. মাসুদ করিম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ভোরে উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. মাসুদ করিম উপজেলার মোল্লাপাড়া এলাকার আবুল কালাম আজাদ ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব- ৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. মোস্তফা জামান জানান, মাসুদ করিম মোল্লাপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে একজন হেরোইনের নিয়মিত ব্যবসায়ী। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহার করে অন্যান্য মাদক ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের ওপর তিনি আধিপত্য বিস্তার করতো।

তিনি আরও জানান, র‍্যাবের একটি অপারেশন দল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্নীতলার মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইনসহ মো.মাসুদ করিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ