• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিশুদের সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরেন্দ্র অঞ্চলে শত শত অরক্ষিত মৃত্যুকূপ, ঝুঁকিতে শিশুরা অনুমোদিত দরের চেয়ে কম টাকায় দলিল, সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতির দাবি গোদাগাড়ীতে প্রশাসনকে ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ  ময়মনসিংহে সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বলের পায়ের সফল অস্ত্রোপচার “পুঠিয়ায় ডাঃ মোহনের দ্বৈত বিসিএস সাফল্যে সংবর্ধনা” মাছবাহী ট্রাকের পানিতে নষ্ট হচ্ছে পুঠিয়ার কোটি টাকার সড়ক তানোরে শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন তপশিল ঘোষণার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু : মির্জা ফখরুল

ত্রিশালের ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিবেদক: / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখের প্রথম দিনে বাংলা নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব । ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার নানা আয়োজন ৷

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সকালে ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার তরফদার।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালায়ের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা ।

মঙ্গল শোভাযাত্রা নিয়ে স্থানীয় কালীর বাজারসহ বিভিন্ন প্রদক্ষিন করে বিদ্যালয় মিলনায়তনে শেষ করা হয়। পরে সেখানে নববর্ষের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। শোভাযাত্রায় বাঙালীর নানা ঢংয়ের পোষাক পড়ে এবং নানা রঙের ব্যানার-ফ্যাস্টুন বহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ