• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

তানোরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

আশরাফুল আলম , তানোর থেকে ঃ / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

রাজশাহীর তানোরে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়। রাকিবুল ইসলাম পবা উপজেলা আব্দুল সালামের পুত্র। সে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ভাবে মাটি বিক্রির ব্যবসা করেন।

শনিবার দুপুরে তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ চান্দুড়িয়া ইউপির হাড়দোহ বিলে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রির অপরাধে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ