• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে বেকারী ও আইসক্রিম ফ্যাক্টরীকে জরিমানা

আশরাফুল আলম, তানোর (রাজশাহী) প্রতিবেদকঃ / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

রাজশাহীর তানোরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি,কেক উৎপাদন ও বিক্রয় এবং আইসক্রিম উৎপাদন করায় মেসার্স স্বপ্ন বেকারী ও মেসার্স সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে রাজশাহী জেলার তানোর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রয় করায় তানোর গোল্লাপাড়া এলাকার মেসার্স স্বপ্ন বেকারীকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয় এবং উৎপাদনে ব্যবহৃত নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দপূর্বক ধ্বংস করা হয়।
এছাড়া একই এলাকায় অবৈধভাবে ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় মেসার্স সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীকেও ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়। সেই সাথে কোনো প্রকার দুধ ছাড়াই শুধুমাত্র আটা, দূষিত পানি ও নন-ফুডগ্রেড রং দিয়ে তৈরি প্রায় ৮০০ পিস আইসক্রিম ধ্বংস করা হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় তানোর থানা পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ