• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

ডাকসু নির্বাচন : ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দেশের আওয়াজ ডেস্ক : / ৫০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় ভোট শুরু হয়। টানা ৮ ঘণ্টা ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

ডাকসুর নির্বাচন কমিশন জানিয়েছিল, যদি ৪টার মধ্যে কেউ এসে ভোটারদের লাইনে এসে দাঁড়ায়, তাহলে যত দেরিই হোক তার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।

তবে অধিকাংশ কেন্দ্র ঘুরে শেষ সময়ে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। জানা যায়, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সিনেট ভবন কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়। সেখানে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি।

আরও জানা যায়, কার্জন হল কেন্দ্রে শেষ দিকে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। বিকেল ৪টার মধ্যেই এ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ