• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

জাহাঙ্গীর মেয়র পদে ফিরছেন কি না রায় ৪ এপ্রিল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের রায় পিছিয়ে আগামী মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

গত বছরের ২৩ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সবশেষ গত ১৫ মার্চ হাইকোর্টের একই বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ওইদিন নিজ দফতরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ