• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

জাতি আওয়ামী লীগের কাছে যা চায় তা পাবে: প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি আওয়ামী লীগ সরকারের কাছে যা চায় তা পাবে।

শনিবার (৪ নভেম্বর) মেট্রেরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পর ট্রেনে চেপে মতিঝিল যাওয়ার সময় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকার সবসময়ের জন্য বদ্ধপরিকর। মানুষকে ভালো রাখাই সরকারের দায়িত্ব। দেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই।

মেট্রোরেল নির্মাণে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা এই মেট্রোরেলের কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের পরিশ্রমের জন্য ঢাকাবাসীর কষ্ট লাঘব হবে।’

যারা অগ্নিসন্ত্রাস করে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ