• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

ছয় দিন পর ফের সংসদ অধিবেশন শুরু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

টানা ছয় দিন বিরতির পর দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল চারটা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এই অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হবে।

গত ৫ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। পরদিন ৬ জুন নতুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করা হয়।

সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা গত ১১ জুন থেকে শুরু হয়। গত ১৩ জুন বৃহস্পতিবার রাতে বাজেট আলোচনা শেষে ঈদুল আজহা উপলক্ষে ২০ জুন বিকেল চারটা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়।

মুলতবি অধিবেশনের মূল কার্যসূচি থাকবে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অধিবেশন চলবে। সরকার ও বিরোধী দলের সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন পাস হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ