• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চ্যাম্পিয়ন কুমিল্লার ২ কোটি, বাকিরা কে কত পেল

ক্রীড়া ডেস্কঃ / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতলো ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সবমিলিয়ে এই টুর্নামেন্টে রেকর্ড ৪ বারের শিরোপাজয়ী দল এখন তারা। চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো পেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স?

এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল বেশ বড় অংকের অর্থ পুরস্কার। ইমরুল কায়েসের দল পাচ্ছে ২ কোটি টাকা।

শিরোপা জিততে না পারলেও মাশরাফির সিলেট স্ট্রাইকার্স পাচ্ছে চ্যাম্পিয়নদের অর্ধেক। কেননা রানার্সআপ দলের জন্য বরাদ্দ ১ কোটি টাকা।

এদিকে টুর্নামেন্টসেরা পারফরমার হয়ে ১০ লাখ টাকা জিতে নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। শুধু তাই নয়, সবচেয়ে বেশি রান করায় আরও ৫ লাখ টাকা পাচ্ছেন শান্ত।

সর্বাধিক উইকেট শিকারির পুরস্কারও ৫ লাখ টাকা। এবারের আসরে যৌথভাবে সর্বাধিক উইকেটশিকারি হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ