• সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

চুক্তি সই, রাশিয়া থেকে আসবে ১ লাখ ৮০ হাজার টন সার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২ জুন, ২০২৩

আগামী ২০২৩-২৪ অর্থবছরে রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন এমওপি সার আসবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ জুন) মস্কোতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার স্টেট করপোরেশন পোডিনটর্গের এক চুক্তি স্বাক্ষরের পর বিষয়টি জানানো হয়।

শুক্রবার (২ জুন) চুক্তি সই হওয়ার বিষয়টি জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

চুক্তিতে বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও পোডিনটর্গের মহাপরিচালক আন্দ্রেই সের্গেইভিচ স্বাক্ষর করেন। এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির সদস্য পরিচালক আব্দুস সামাদ ও কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ