• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ কেজি হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে পাঁচ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ মে) রাত ৮টার দিকে সোনামসজিদ বিওপির ১৮৫ নম্বর আন্তর্জাতিক পিলারের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহাখানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনগুলো জব্দ করা হয়।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৮টার দিকে সোনামসজিদ সীমান্তের তাহাখানা এলাকায় মাদক কারবারি সন্দেহে একটি মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এসময় মোটরসাইকেল ও সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দুইজন দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে পাঁচ কেজি হেরোইন পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ