• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে শৌচাগারের ট্যাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুই দিন পর শৌচাগারের ট্যাংকির ভেতর থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর গুচ্ছগ্রামে এই মরদেহ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম মো. আলহাজ (১৪)। সে হরিশপুর মহলদারপাড়া গ্রামের মো. বাবলুর ছেলে। সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সে বাড়ি থেকে নিখোঁজ হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি জানান, গত শুক্রবার রাত থেকে নিখোঁজ হয় আলহাজ। এরপর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশেপাশের এলাকায় তাকে খুঁজলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয়রা রোববার আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামে ট্যাংকি খুললে মরদেহটি দেখতে পায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর মরদেহ হস্তান্তর করা হবে।

ইউপি সদস্য মো. লালবর আলী জানান, গত দুইদিন থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। গুচ্ছগ্রাম থেকে সামান্য কিছু দূরেই নিখোঁজ স্কুলছাত্রের বাড়ি। সকালে স্থানীয় বাসিন্দারা গুচ্ছগ্রামের প্রত্যেকটি ঘরে খোঁজাখুজি করে। পরে মলের ট্যাংকির ঢাকনা খুললে মরদেহটি দেখতে পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ