• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক সালমান শাহ হত্যার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান পোরশায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া সিলেটে এনা-শ্যামলী-ইউনিক পরিবহণের বাসের ত্রিমুখী সংঘর্ষ; নিহত ২, আহত ১৫ বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালো না ভারত অধিনায়ক 

চাঁপাইনবাবগঞ্জে জমি জবরদখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

চাঁপাইনববাগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কোল আদিবাসীবৃন্দ। আদিবাসীদের জমি জবরদখল ও গাছ কাটার প্রতিবাদে এ মানববন্ধন হয়।

২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বৈলঠা গ্রামের কোল আদিবাসীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে গ্রাম বাসীর পক্ষে শ্রী নরেশ কোল জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও স্মারক লিপি থেকে জানা যায়, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বৈলঠা গ্রামের কোল আদিবাসীদের জমি থেকে মৃত সলিমুদ্দিনের ছেলে মো. বুলবুল, সফিকুল ইসলাম, মো. মশি, মো. সাইফুল ইসলাম ও মৃত ইয়াসিন মাস্টারের ছেলে মো. শহিদ প্রভাষকের নেতৃত্বে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন মিলে ৫ থেকে ৬ টি আম গাছ এবং ১০ থেকে ১২টি মেহগুনি গাছ কাটে। পরবর্তীতে আদিবাসীদের বাঁধার সম্মুখীনে কাটা গাছগুলো জমিতে রেখেই চলে আসে তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ন কোল, লক্ষন কোল মাস্টার, নিমল কোল মাস্টার, বীরেন কোল, শ্রীভ লাল কোল ও রাভ্রণ কোলসহ আরোও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ