• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

গণিত পরিক্ষা খারাপ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরার সেতুপাড়া এলাকায় এক এসএসসি শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত শিক্ষার্থী হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সেতুপাড়া গ্রামের ইব্রাহিম হকের ছেলে ফারান তাসভির মহিম (১৭)। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মহিম আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল রবিবার এসএসসির গণিত পরীক্ষায় আশানুরূপ ভালো লিখতে না পারায় নিজের উপর অভিমান করে সে নিজ বাড়িতে ফ্যানের সাথে রশি বেঁধে আত্মাহত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরিক্ষায় ভালো না হওয়ায় নিজ কক্ষে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তে নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ