• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

গ্রেনেড বিস্ফোরণে ইউক্রেনের সেনাপ্রধানের সহযোগী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

গ্রেনেড বিস্ফোরণে ইউক্রেনের সেনাপ্রধানের সহযোগী নিহত হয়েছেন। মূলত, জন্মদিনের উপহার হিসেবে দেওয়া একটি গ্রেনেড বিস্ফোরণে ওই শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ‘জন্মদিনের উপহার হিসেবে দেওয়া একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় – ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনির এক ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে।’

মেজর হেন্নাদি চস্তিয়াকভ (৩৯) তার সহকর্মীদের কাছ থেকে উপহার নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে এসেছিলেন। এরপর তার ছেলে উপহার খোলার সময় ওই গ্রেনেডটি বিস্ফোরিত হয়।

এ সময় মেজর চাস্তিয়াকভ নিহত হন এবং তার ১৩ বছর বয়সী ছেলে গুরুতর আহত হন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, ওই শীর্ষ সেনা কর্মকর্তার ছেলে গ্রেনেডের ওপরের আংটি (রিং) বা পিনটি টানছিলেন। তখন মেজর চাস্তিয়াকভ তার ছেলের কাছ থেকে গ্রেনেডটি নিতে গেলে ওই পিনটি (রিং) খুলে যায়, তখন এ মর্মান্তিক বিস্ফোরণটি ঘটে।

ক্লাইমেনকো এ বিস্ফোরণটিকে একটি “দুঃখজনক দুর্ঘটনা” হিসেবে বর্ণনা করেন। তিনি সরকারি তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে জনসাধারণকে আহ্বান জানান।

আরও পড়ুন: গাজার ছবি দেখে চুপ থাকা মানে আপনি ‘হৃদয়হীন’: পুতিন

ইউক্রেনের পুলিশ বলেছে যে কিয়েভের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত চাইকিতে পারিবারিক ফ্ল্যাটে বিস্ফোরণটি সংঘটিত হয়েছে। গোলাবারুদ অসতর্কভাবে পরিচালনার ফলে এ মর্মান্তিক বিস্ফোরণটি ঘটে।

কিন্তু শীঘ্রই জানা গেছে যে ওই ফ্ল্যাটে আরও পাঁচটি গ্রেনেড ছিল। ক্লাইমেনকো বলেন, ‘সেনাবাহিনীর এক সহকর্মীর কাছ থেকে ওই গ্রেনেডগুলো উপহার হিসেবে পান মেজর চাস্তিয়াকভ।’

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে ফ্ল্যাটের মেঝেতে অন্যান্য গ্রেনেডসহ বিভিন্ন উপহারের ব্যাগ দেখা গেছে। মেজর চাস্তিয়াকভ স্পষ্টতই হুইস্কির বোতল-সহ একটি ব্যাগে গ্রেনেডগুলো বাড়িতে নিয়ে এসেছিলেন।

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ