• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে শিশুপাঠশালার স্বেচ্ছাসেবী শিক্ষকবৃন্দের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’র” আওতায় দিনব্যাপি সিসিবিভিও’র কাকনহাট শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে রক্ষাগোলা শিশুপাঠশালার ১৯ জন স্বেচ্ছাসেবী শিক্ষকবৃন্দের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ শনিবার অনুষ্ঠিত প্রশিক্ষণটি পরিচালনা করেন সংস্থার উর্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম এবং প্রশিক্ষণে সহায়তা করেন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত ।
প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো ৫ বছর বয়সী শিশুর বৈশিষ্ট্য ও আমাদের করণীয় , প্রারম্ভিক শৈশব ও এর গুরুত্ব এবং শিশুর বৃদ্ধি ও বিকাশে পরিবেশের প্রভাব, প্রাক-প্রাথমিক শিক্ষার শিখন-শেখানো সামগ্রী, মানসম্মত প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার মানদন্ডসমূহ এবং প্রাক-প্রাথমিক শিক্ষার শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, শিশুর ভাল লাগা, মন্দ লাগা ও তার কারণ, শিশুরা কিভাবে শেখে? শিশুদের সাথে যোগযোগের উপায় এবং সকল শিশুর প্রতি সম গুরুত্ব/ সম সাড়া প্রদান, ক্লাশরুম সাজানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ও শিক্ষকের প্রয়োজনীয় প্রস্তুতি, স্বাগত জানানো ও কুশল বিনিময়, জাতীয় সঙ্গীত, শপথ ও শরীর চর্চা, ছড়া/ছড়াগান: মুখস্থ করা, তালি দিয়ে এবং অভিনয় করে।(বাংলা ও মাতৃভাষা), বর্ণ পরিচিতি: বাংলা ও মাতৃভাষা চেনা ও লেখা এবং গল্প বলা: স্থানীয় গল্প (বাংলা ও মাতৃভাষা) ও শ্রেণীকক্ষ পরিচালনার অনুশীলন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ