• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
শুক্রবার বিকেল ৫ টার সময় মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় রাস্তায় পাশ থেকে দুটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সাহেব আলী উপজেলার মাদারপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গোদাগাড়ীকে মাদক মুক্ত করার অঙ্কিকার নিয়ে ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ