• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

“গোদাগাড়ীতে পাহাড়িয়া জনজাতির আমলোবান পার্বণ পালিত”

নিজস্ব প্রতিবেদক : / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩১ মার্চ) গোলাই রক্ষাগোলা সমাজ সংগঠনের আয়োজনে, সিসিবিভিওর সহায়তায় গোদাগাড়ীর গোলাই মাল পাহাড়িয়া গ্রামে দিনব্যাপী মাল পাহাড়িয়ার জাতিগত উৎসব আম লোবান পার্বণ বা টাটহ্যে ক্ষাড়িয়ে পার্বণ পালিত হয়। উক্ত উৎসবে আশেপাশের সমস্ত পাহাড়িয়া জনজাতির গ্রামসমূহ অংশগ্রহণ করে। দিনব্যাপী উৎসবে পূজা অর্চনা, দুপুরের আহার ও নিজ জনজাতির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে আলোচনা সভায় সিসিবিভিও’র সমাজ সংগঠক রঞ্জিত সাউরিয়ার’র সঞ্চালনায় ও গোলাই রক্ষাগোলা সংগঠনের মোড়ল নবাব পাহাড়িয়ার সভাপতিত্বে প্রধান আলোচক উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী মো: আরিফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন গবেষক শ্যামল সাহা, নারী গবেষক সেলিনা আক্তার কেয়া, সমাজ সেবক শাহিন আক্তার, দেওপাড়া ইউপি সদস্য হাসমত আরা, শাহনাজ বেগম, প্রদীপ এক্কা; এছাড়াও কৃষ্ণ কুমার সরকার, রঘুনাথ পাহাড়িয়াসহ সিসিবিভিও’র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, অংশগ্রহণকারী রক্ষাগোলা সংগঠনের মোড়ল ও বিভিন্ন সাংস্কৃতিক দল। পরিশেষে অতিথিদের বিদায়ের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ