• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাসিক নির্বাচনে জাপা প্রার্থীর মনোনয়নপত্র জমা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (২৬ এপ্রিল) সকালে তিনি কর্মী সমর্থকদের নিয়ে জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম মনোনয়ন পত্র গ্রহণ করে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

এদিকে, সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৪ এবং নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা, জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, জাকের পার্টির রাজু আহমেদসহ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে।

ইভিএমের মাধ্যমে আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ