• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]

গণঅভ্যুত্থানে অভিবাসী শ্রমিকেরা বড় ভূমিকা রেখেছে : প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্কঃ / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অভিবাসী শ্রমিকেরা বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, অভিবাসী শ্রমিকেরা দেশ গঠনের কারিগর। তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছে। আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আশা করি, শাহজালাল বিমানবন্দরের এই লাউঞ্জ অভিবাসী শ্রমিকদের যাতায়াত আরও সহজ করবে।

বিমানবন্দরে বিশেষ এ লাউঞ্জের উদ্বোধনকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, জাতিসংঘ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে লাউঞ্জটিকে স্পনসর করেছে।

‘এটি মাননীয় প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। এছাড়া, বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করার জন্য আইওএম প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করছে,’ বলেন তিনি। সূত্র: বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ