• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ২০ জুলাই

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩ জুলাই, ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ভুয়া’ জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে দায়ের করা মানহানির পৃথক মামলায় অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী ২০ জুলাই ধার্য করা হয়েছে।

এর মধ্যে ‘ভুয়া’ জন্মদিন পালনের মামলায় ১২ জুলাই এবং মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে করা মানহানির মামলায় ২০ জুলাই অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ জুলাই) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।

এদিন দুই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। আদালত আবেদন মঞ্জুর করে নতুন এদিন ধার্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ