• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

ক্ষমতা চিরস্থায়ী করাই আ.লীগের মূল লক্ষ্য: ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নিষ্ঠুর নির্যাতন ও অপকর্মের মূল লক্ষ্যই হচ্ছে ক্ষমতাকে চিরস্থায়ী করা।

সোমবার (২০ জানুয়ারি) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘গ্যাসের দাম কমানোর দাবিতে গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে বিএনপির সমাবেশে পুলিশকে দিয়ে হামলা করিয়ে এখন আবার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে জুলুমবাজ সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে দূরে রাখতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করছে। মানুষের রাজনীতি করার ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নিয়েছে গণতন্ত্রবিরোধী সরকার।’
ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং তাদের ওপর নির্যাতনের ঘটনা এখন মাত্রাতিরিক্ত আকার ধারণ করেছে। একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মুক্তমনের রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের তারই অন্যতম উদাহরণমাত্র।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব গোলাম আকবর খোন্দকার ছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলাসহ’ সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ