• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

কুয়েতে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১২ জুন, ২০২৪
ছবি- সংগৃহীত

কুয়েতের দক্ষিণাঞ্চলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে।

বুধবার (১২ জুন) দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শনকালে একথা বলেন।

আগুনের বিষয়ে মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, স্থানীয় সময় সকাল ৬টায় আগুনের খবর কর্তৃপক্ষকে জানানো হয়।

kuwet_fire

দেশটির একজন সিনিয়র পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি শ্রমিকদের জন্য ব্যবহৃত হতো এবং সেখানে অনেক সংখ্যক শ্রমিক ছিল। অনেককে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অনেকের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে।

kuwet_fire_2

এর আগে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবনটিতে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন। সংবাদমাধ্যমটির দাবি, মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত চার ভারতীয়ও নিহত হয়েছেন বলে কুয়েতি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ