• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আসামির নাম জহিরুল হক ভূইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লহ্মীবরদী এলাকার ফাজিল উদ্দিনের ছেলে ।কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক ভূইয়া। এ সময় তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূইয়া মারা যান।

সুব্রত কুমার বালা জানান, জহিরুলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। ওই মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১৯ সালের ১ মার্চ তাঁকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ