• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

ওমরায় গিয়ে তানোরের আনিকুলের মৃত্যু

আশরাফুল আলম , তানোর থেকেঃ / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

পবিত্র ওমরাহ পালনে গিয়ে আনিকুল (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজেউন)। মৃত আনিকুলের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কলমা পূর্বপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হকের পুত্র।

গত শনিবার সন্ধ্যার দিকে বুকের ব্যথা উঠলে হোটেল কক্ষে গিয়ে তার মৃত্যু হয়। তার স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আনিকুলের সঙ্গে থাকা আলামিন নামের এক তানোরের বাসিন্দা বলেন, সন্ধ্যায় বিশ্রামের জন্য রুমে আসেন। এরপর বুকে ব্যথা হলে আমরা অ্যাম্বাসির মাধ্যমে পুলিশ ও ডাক্তারকে খবর দেয়।

ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ