• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

এস্তোনিয়ায় রাশিয়ান বিমানকে রুখে দিল ন্যাটোর জঙ্গি বিমান

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এস্তোনিয়ান আকাশসীমার কাছে এক রাশিয়ান বিমানকে রুখে দিয়েছে ন্যাটোর জঙ্গি বিমান। ব্রিটিশ এবং জার্মানির যুদ্ধবিমান এ সামরিক অভিযানে অংশ নেয়। বর্তমানে ওই অঞ্চলে ন্যাটো জোটের যৌথ টহল চলছে।

শনিবার এক বিবৃতি যুক্তরাজ্যের রাজকীয় বিমানবাহিনী (আরএএফ) জানিয়েছে, ‘ন্যাটোর দু’টি টাইফুন যুদ্ধবিমান একটি রাশিয়ান সামরিক যাত্রীবাহী বিমান টিইউ-১৩৪ জেটকে (এটা ক্রাস্টি নামেও পরিচিত) বাধা দেয়। রুশ সামরিক যাত্রীবাহী বিমানটির নিরাপত্তায় ছিল দু‘টি সুখোই এসইউ-২৭ ফ্ল্যাঙ্কার ফাইটার জেট এবং একটি এন-১২ কাব সামরিক পরিবহন বিমান।’

ব্রিটিশ বিমানবাহিনী বলেছে, ‘এ সামরিক অভিযানের মাধ্যমে এস্তোনিয়ানকে আশ্বস্ত করা হয়েছে। এর ফলে দেশটি নিশ্চয়তা পেয়েছে যে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেও যুক্তরাজ্য, জার্মানি ও অন্যান্য ন্যাটো মিত্ররা তাদের সঙ্গে আছে।’

যুক্তরাজ্যের রাজকীয় বিমানবাহিনীর (আরএএফ) কমান্ডার রিচার্ড লিস্ক বলেছেন, ‘আমরা দ্রুত রাশিয়ান বিমানটিকে শনাক্ত করেছি। তারপরে বিমানটি ন্যাটোর আকাশসীমার কাছাকাছি যাওয়ার সময় এটাকে পর্যবেক্ষণ করেছি।”

তিনি বলেন, ‘ন্যাটোর আকাশ টহল অভিযান ঠিকভাবে করার জন্য যেকোন বিমানকে আটকানো হয়। এটার মাধ্যমে আমরা জানতে পারি তারা কারা। এছাড়া সমস্ত আকাশপথ ব্যবহারকারীদের জন্য ফ্লাইট নিরাপত্তা বজায় রাখা হয়েছে।

সূত্র : সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ