• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

এসএসসি ফরম পূরণ সংক্রান্ত নতুন সিদ্ধান্ত

দেশের আওয়াজ ডেস্ক : / ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা এখন আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবে। আর সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

আজ রোববার ঢাকা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে যেসব শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি, তাদের সুযোগ দিতেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড সূত্র জানিয়েছে।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

বোর্ডের কর্মকর্তারা জানান, পরীক্ষার প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি পরিশোধ না করলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ