• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

নিজস্ব প্রতিবেদক / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৩১ (একত্রিশ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ৩০শে এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০২৩ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৩০শে এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো রাজশাহী কলেজিয়েট স্কুল (এসএসসি), সরকারি পি.এন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী (এসএসসি), রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ (এসএসসি), রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ (এসএসসি), গভ: ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী (এসএসসি), রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, (এসএসসি), সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী (এসএসসি), হামিদপুর নওদাপাড়া উচ্চ বিদ্যালয় (এসএসসি), নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় (এসএসসি), নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়, কাটাখালী (এসএসসি), কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয় (এসএসসি), বায়া স্কুল অ্যান্ড কলেজ (এসএসসি), সালেহা শাহ মোহাম্মদ বালক উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজারের পার্শ্বে(এসএসসি), রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল), মেট্রোপলিটন টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট, শ্যামপুর, মতিহার (ভোকেশনাল), টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বহরমপুর মোড় এমএস বিল্ডিং, রাজপাড়া (ভোকেশনাল), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সপুরা (ভোকেশনাল), রাজশাহী কোর্ট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মহিষবাথান, রাজপাড়া (ভোকেশনাল), সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নিউমার্কেট (ভোকেশনাল), নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোক) বিদ্যালয় (ভোকেশনাল), হড়গ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট, রাজপাড়া (ভোকেশনাল), মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কাপাসিয়া (ভোকেশনাল), দারুস সালাম কামিল মাদ্রাসা, রাজশাহী (দাখিল), মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী (দাখিল) ও নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা, পবা (দাখিল)।

গতকাল ২৬শে এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ