• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

এশিয়া কাপ আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ।

চীনা তাইপেতে অনুষ্ঠিত এবারের আসরে পদক জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশের আর্চাররা। তবে পদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১ এ পা রাখা দিয়া সিদ্দিকী ব্যক্তিগতভাবে কোনো পদক জয়ের স্বাদ পাননি।

অবশেষে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে জুটি বেঁধে স্বর্ণ জিতলেন দিয়া। ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্ব করা এই জুটি।

তবে আজকের দিনের শুরুটা ভালো ছিল না দিয়া-হাকিম জুটির। ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ ৩৮-৩৬ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় তারা। পর পর দুই সেট জিতে ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে। একটা পর্যায়ে বাংলাদেশ তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায়। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও বাংলাদেশ জিতে যায় ৫-৩ সেট পয়েন্টে।

এর আগে শুক্রবারের (১৭ মার্চ) সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। আর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল মালয়েশিয়াকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ