• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

এক কোটি ফ্যামিলি কার্ডধারী পাবেন ৩০ টাকার চাল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

দেশব্যাপী রবিবার (১৬ জুলাই) থেকে এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’ র পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার (১৫ জুলাই) টিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির কার্ডের নিয়মিত পণ্যগুলোর পাশাপাশি এবার যোগ হলো চাল। ওএমএসের জন্য বরাদ্দ করা চাল থেকে পাঁচ কেজি করে দেওয়া হবে এই কার্ডধারীদের। প্রতি কেজির দাম হবে ৩০ টাকা। এছাড়া বাজারের সঙ্গে সমন্বয় করে ডালের মূল্য পরিবর্তন করে ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম রবিবার ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্রয় কার্যক্রম শুরু হবে।

এ কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্য সামগ্রী কিনতে পারবেন।

কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ