• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক: / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন,আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করতে হবে। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে থাকা বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (রাজশাহী সেনানিবাস) বাৎসরিক এই অধিনায়ক সম্মেলনে তিনি বলেন,বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আপনাদের উপস্থিতি এই রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এর মধ্যে দিয়ে কোরের প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনে দৃঢ় প্রত্যয়ী হবে ও আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এর আগে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কর্মকর্তারা। পরে তিনি বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন। সেনাবাহিনীর জেনারেল অফিসার (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), জেনারেল অফিসার (কমান্ডিং-১১ পদাতিক ডিভিশন), এরিয়া কমান্ডার (বগুড়া এরিয়া) এবং কমান্ড্যান্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সেনাপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৮তম সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলে। অধিনায়ক সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আরেফিন লাইব্রেরি এবং শহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান জিমনেসিয়াম উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ