• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

এইচএসসি পরীক্ষা জুলাইয়ের প্রথম সপ্তাহে

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এ বছরের এইচএসসি পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।সাধারণত এপ্রিলে শুরু হয়ে থাকে এইচএসসি পরীক্ষা। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। এখন সাধারণ সময়ের চেয়ে তিন মাস পর শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার এ পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে।

এদিকে চলতি বছরের (২০২৩) এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল এ পরীক্ষা শুরু হবে। ২৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ