• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইভিএমে ৫০ থেকে ৭০ আসনে সংসদ নির্বাচন: ইসি রাশেদা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ৭০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করতে পারে কমিশন। এ ক্ষেত্রে হাতে থাকা ইভিএম মেশিনের কতটি ব্যবহার উপযোগী তার ওপর নির্ভর করবে সিদ্ধান্ত।

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।

১৫০ আসনে ইভিএমে নির্বাচন করতে চেয়েছিল ইসি। কিন্তু পরিকল্পনা কমিশনে এ প্রস্তাব পাস না হওয়ার বিষয়ে জানতে চাইলে রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন, আমাদের হাতে যেসব ইভিএম আছে, তা দিয়েই ভোট করবো। করবো না এটা কিন্তু বলিনি। সময় আছে তো অনেক। বর্তমানে দেখা হচ্ছে কতগুলো ইভিএম মেশিন ভালো আছে। এক্ষেত্রে ৫০ থেকে ৭০টি আসন, এমন একটি ফিগার হতে পারে আমার মনে হচ্ছে যেটা।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্বে নির্বাচন কমিশন দেড় লাখ ইভিএম মেশিন কিনেছিল বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে। সেই মেশিনগুলো দিয়েই গত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন, উপ-নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সম্পন্ন করেছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কিছু কিছু মেশিন অনেক ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। এগুলোর মধ্যে বেশকিছু আর ব্যবহার উপযোগী করা হয়েছে। এছাড়া সংসদের নির্বাচনের জন্য কতগুলো ব্যবহার করা যাবে তাও পরীক্ষা করে দেখছে কমিশন।

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট স্বার্থে দুই লাখ নতুন মেশিন কেনার ও রক্ষণাবেক্ষণের জন্য ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার নতুন একটি প্রকল্প নিতে সরকারকে প্রস্তাব করেছিল ইসি। তবে, গত ২২ জানুয়ারি আর্থিক সংকটের কারণে সেই প্রকল্প প্রস্তাবটি আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত জানায় সরকার। এক্ষেত্রে চলমান ইভিএম মেশিন দিয়েই যতটা আসনে সম্ভব ভোট করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে, কতটি আসনে এ যন্ত্র ব্যবহার করা যাবে তা এখনো নির্ধারণ করতে পারেনি সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ